গণপরিবহন সফটওয়্যার কোম্পানি কিনলো উবার

১৬ জুলাই, ২০২০ ২৩:০৬  
গণপরিবহন খাতে নিজেদের ব্যবসায় সম্প্রসারণ করতে পরিবহন সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান রুটম্যাচ অধিগ্রহণ করেছে উবার টেকনোলজিস। বৃহস্পতিবার রাইড শেয়ারিং কোম্পানিটি কোম্পানিটি এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। সাম্প্রতিক বছরগুলোতে উবার পরিবহন এজেন্সিগুলোর সাথে সমন্বয় বাড়াতে কাজ করছে। গতমাসে সানফ্রান্সিককো বে এরিয়ার একটি এজেন্সির সাথে প্রথম সফটওয়্যারভিত্তিক ট্রান্সজিট চুক্তির ঘোষণা দেয় উবার। রুটম্যাচ অধিগ্রহণের মাধ্যমে নিজেদের অন-ডিমান্ড প্রযুক্তি এবং এজেন্সিটির গ্রাহকদের জন্য তৈরি ফিচার উবার তার ব্যবসায় দ্রুত সম্প্রসারণে সহযোগিতা করবে। আটলান্টাভিত্তিক রুটম্যাচ উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার প্রায় ৫৫০টি ট্রানজিট এজেন্সিকে সেবা দিচ্ছে। এর মধ্যে পেমেন্ট প্রক্রিয়াকরণ, ফ্লিট ব্যবস্থাপনা, রুট পরিকল্পনা, ট্র্যাকিং এবং শিডিউলিং রয়েছে। ডিবিটেক/বিএমটি